1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশের তল্লাশি, গণপরিবহন কম থাকায় ভোগান্তিতে সাধারণ জনগণ। - kalerparibartan
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সকাল ১১:৪৯|
শিরোনামঃ
সোনারগাঁয়ে সাঁড়াশি অভিযান: মাদক, জুয়া ও ডাকাতি মামলায় আটক ১৯ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: আবেগ ও নতুন অধ্যায়ের সূচনা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সারা দেশে কঠোর ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থী সংঘর্ষ, নারীসহ আহত ৬: আউটসোর্সিং কর্মী বরখাস্ত বিলে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ, দীর্ঘ সন্ধানের পর যুবকের নিথর দেহ উদ্ধার গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আশুলিয়ায় শিশু তাসিন হত্যা : নেপথ্যে ব্যক্তিগত আক্রোশ শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খামারিদের মহাসড়ক অবরোধ রাষ্ট্রপতির শপথে নতুন অধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুল

ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশের তল্লাশি, গণপরিবহন কম থাকায় ভোগান্তিতে সাধারণ জনগণ।

মোঃ সুজন আহমেদ
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৬৫৯ Time View

ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশের তল্লাশি, গণপরিবহন
কম থাকায় ভোগান্তিতে সাধারণ জনগণ।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। সেখানে বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হচ্ছে। ওই সড়কে গণপরিবহন কম চলাচল করতে দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের আমিন বাজার, হেমায়েতপুর, সাভার বাসস্ট্যান্ড, নবীনগর ও ধামরাইয়ের সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

আমিনবাজারে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন আমিনুল নামে এক ব্যবসায়ী। তিনি বলেন, আমি আমিন বাজার থেকে চন্দ্রা যাব। কিন্তু আজ সড়কে গাড়ি কম। তাই প্রায় আধা ঘণ্টা ধরে অপেক্ষা করছি।

 সাভার-ধামরাই পরিবহনের চালক রেজাউল বলেন, সন্ত্রাসীরা গাড়িতে আগুন দিচ্ছে। তাই বাসের মালিকরা গাড়ি বের করতে দেয়নি। তবে আমি গরিব মানুষ, গাড়ি নিয়ে বের হইছি টাকার জন্য। গাড়ি না চালাইলে টাকা পামু কোথায়?

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক, ক্রাইম অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম বলেন, ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর-চন্দ্রা মহাসড়কসহ সাভার-আশুলিয়া-ধামরাইয়ের বিভিন্ন সড়কে ২৫টি চেকপোস্ট বসানো হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি ও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com