1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
হায়দ্রাবাদে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত সংখ্যা বেড়ে ৭ - kalerparibartan
২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| ভোর ৫:২৮|
শিরোনামঃ
ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: র‍্যাবের অভিযানে দ্বিতীয় আসামি জুয়েল গ্রেফতার আশুলিয়ায় পুলিশের সঙ্গে শুটার বাপ্পির গোলাগুলি নারীকে জিম্মি করে পালানোর অভিযোগ ডিবি উত্তর কর্তৃক ১০০ পিস ইয়াবাসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার মনোহরদীতে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ধামরাইয়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল সাভারে ১০০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত : জুলাই আন্দোলনের অর্জন পুরো জাতির ঐক্যের ডাক সুজানগরে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর: ওসিসহ ২ পুলিশ সদস্য চিকিৎসাধীন

হায়দ্রাবাদে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত সংখ্যা বেড়ে ৭

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৬০০ Time View

হায়দ্রাবাদে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত সংখ্যা বেড়ে ৭

পাকিস্তানের হায়দ্রাবাদের লতিফাবাদ এলাকার একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত হয়েছেন। সর্বশেষ শনিবার রাতে উদ্ধারকারীরা একজনের মরদেহ উদ্ধার করেন।

দেশটির উদ্ধারকারী পরিষেবা ১১২২-এর মুখপাত্র জানান, লাঘারি গোথ নদীর তীরে, লতিফাবাদ পুলিশ স্টেশন এলাকার একটি কারখানায় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ বহু মাইল দূরে পর্যন্ত শোনা গেছে।

উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছে, ধ্বংসস্তূপে অনেক কক্ষ ও দেওয়াল ভেঙে পড়ায় আরও কয়েকজন আটকা পড়ার শঙ্কা রয়েছে। উদ্ধারকর্মীরা তাদের বের করার চেষ্টা করছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের শরীরের ৯৮ শতাংশ পুড়ে গেছে।

হায়দ্রাবাদের মেয়র কাশিফ শোরো ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বিস্ফোরণে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।

লতিফাবাদ সহকারী কমিশনার সৌদ লুন্ড জানিয়েছেন, কারখানাটি একটি বাড়িতে অবৈধভাবে পরিচালিত হচ্ছিল, কার্যক্রম পরিচালনার কোনো লাইসেন্স ছিল না।

সূত্র: ডন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com