1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
ভূমিকম্পে ছাদের রেলিং ভেঙে পুরান ঢাকার ৩ পথচারীর মৃত্যু - kalerparibartan
১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| সকাল ১০:২৬|
শিরোনামঃ
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: আবেগ ও নতুন অধ্যায়ের সূচনা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সারা দেশে কঠোর ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থী সংঘর্ষ, নারীসহ আহত ৬: আউটসোর্সিং কর্মী বরখাস্ত বিলে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ, দীর্ঘ সন্ধানের পর যুবকের নিথর দেহ উদ্ধার গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আশুলিয়ায় শিশু তাসিন হত্যা : নেপথ্যে ব্যক্তিগত আক্রোশ শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খামারিদের মহাসড়ক অবরোধ রাষ্ট্রপতির শপথে নতুন অধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুল বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে নারীকে হত্যা: আলামত নষ্টে পুড়িয়ে দেওয়ার চেষ্টা ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

ভূমিকম্পে ছাদের রেলিং ভেঙে পুরান ঢাকার ৩ পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৬৬৫ Time View

ভূমিকম্পে ছাদের রেলিং ভেঙে পুরান ঢাকার ৩ পথচারীর মৃত্য

ভূমিকম্পে রাজধানীর পুরান ঢাকার বংশালে তিনজন পথচারী নিহত হয়েছেন। বংশালের কসাইটুলিতে ভূমিকম্পে ৫ তলা ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আশিষ কুমার ঘোষ। তিনি জানান, নিহতদের মরদেহ মিটফোর্ড হাসপাতালে রয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে হ‌ওয়া এ ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। এতে রাজধানীর বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে। উৎপত্তিস্থলে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল বাংলাদেশের নরসিংদী থেকে ১৪ কিলোমিটার দূরে। উৎপত্তিস্থলে রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com