1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
সোনারগাঁয়ে সাঁড়াশি অভিযান: মাদক, জুয়া ও ডাকাতি মামলায় আটক ১৯ - kalerparibartan
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| দুপুর ১:০০|
শিরোনামঃ
সোনারগাঁয়ে সাঁড়াশি অভিযান: মাদক, জুয়া ও ডাকাতি মামলায় আটক ১৯ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: আবেগ ও নতুন অধ্যায়ের সূচনা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সারা দেশে কঠোর ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থী সংঘর্ষ, নারীসহ আহত ৬: আউটসোর্সিং কর্মী বরখাস্ত বিলে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ, দীর্ঘ সন্ধানের পর যুবকের নিথর দেহ উদ্ধার গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আশুলিয়ায় শিশু তাসিন হত্যা : নেপথ্যে ব্যক্তিগত আক্রোশ শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খামারিদের মহাসড়ক অবরোধ রাষ্ট্রপতির শপথে নতুন অধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুল

সোনারগাঁয়ে সাঁড়াশি অভিযান: মাদক, জুয়া ও ডাকাতি মামলায় আটক ১৯

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ Time View

সোনারগাঁয়ে সাঁড়াশি অভিযান: মাদক, জুয়া ও ডাকাতি মামলায় আটক ১৯

​নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের এক বিশেষ অভিযানে মাদক, ডাকাতি ও জুয়া খেলার অভিযোগে মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
​নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
​পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে মাদক সংক্রান্ত মামলায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— ঝালকাঠির রাজিব সমাদ্দার (৩৮), কুমিল্লার শাওন (২০), নীলফামারীর সুমন ইসলাম (২৩) এবং সোনারগাঁয়ের কাউসার মোল্লা (২৩), রাশেদ (২২), সাহারুল ইসলাম (২৮), শফিকুল ইসলাম (৪৯), মোফাজ্জল (৩৮) ও তরিকুল ইসলাম (৫৫)।
​এ ছাড়া উপজেলার কাঁচপুর পুরাতন বাজার এলাকায় জুয়াবিরোধী অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— আমিরুল ইসলাম (৪৭), সোহেল (৪৫), শাহানুর (৩২), নুরুজ্জামান (৫০), শাকিল (২৫), খোরশেদ আলী (৩৫), আতিকুর (৩০), আজাদুল ইসলাম (৩০) ও আতোয়ার ইসলাম (২৭)।
​অন্যদিকে ডাকাতি মামলার আসামি সোনারগাঁয়ের ঝাউচর এলাকার বাসিন্দা মামুনকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে।
​সোনারগাঁ থানার ওসি জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com