1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
বরগুনার তালতলীতে ধানক্ষেতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল শিশুর - kalerparibartan
২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ৬:৫৬|
শিরোনামঃ
ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: র‍্যাবের অভিযানে দ্বিতীয় আসামি জুয়েল গ্রেফতার আশুলিয়ায় পুলিশের সঙ্গে শুটার বাপ্পির গোলাগুলি নারীকে জিম্মি করে পালানোর অভিযোগ ডিবি উত্তর কর্তৃক ১০০ পিস ইয়াবাসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার মনোহরদীতে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ধামরাইয়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল সাভারে ১০০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত : জুলাই আন্দোলনের অর্জন পুরো জাতির ঐক্যের ডাক সুজানগরে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর: ওসিসহ ২ পুলিশ সদস্য চিকিৎসাধীন

বরগুনার তালতলীতে ধানক্ষেতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিনিধি বরগুনা
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৬১৯ Time View

বরগুনার তালতলীতে ধানক্ষেতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল শিশুর।

বরগুনার তালতলীতে ধানক্ষেতে ইঁদুর মারার জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে ইমরান (৮) নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বুধবার (২৯ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার বড়ভাইজোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত আবু সালেহ পলাতক রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিহত বড়ভাইজোড়া গ্রামের রিপা বেগমের ছেলে। সে হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিলো।

স্থানীয়রা জানান, স্থানীয় বাসিন্দা আবু সালেহ মসজিদের বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে ইঁদুর দমনের উদ্দেশে অবৈধভাবে ধানক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ পাতেন। সকালে ইমরান তার মায়ের সঙ্গে ধানক্ষেতে ছাগলের জন্য ঘাস কাটতে যায়। এসময় ফাঁদের কোনো সতর্কবার্তা বা চিহ্ন না থাকায় অসাবধানতাবশত ইমরান তাতে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। কৃষিক্ষেতে এভাবে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখা মারাত্মক অপরাধ। প্রশাসনের কঠোর নজরদারি ছাড়া এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব না।

ইমরানের মা রিপা বেগম বলেন, ‘আমি বুঝতেই পারিনি ওখানে বিদ্যুৎ ছিল। সেই ফাঁদে জড়িয়ে মুহূর্তেই আমার ছেলেটা চোখের সামনে নিথর হয়ে গেল।’

তালতলী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. ইমরান শেখ জানান, মসজিদের সংযোগ ব্যবহার করে ধানক্ষেতে বিদ্যুৎ নেওয়া সম্পূর্ণ অবৈধ। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালতলী থানার ওসি মো. শাহজালাল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com