
সীতাকুণ্ডে অবৈধ বালি উত্তোলন বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।
মোঃ সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতিনিধি। হোসেন
সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা,ও আলেকদিয়া এলেকায় দীর্ঘদিন সমুদ্র উপকূলে ধরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো স্থানীয়দের বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এতে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী।
রোববার (১৪ নভেম্বর) উপজেলা পরিষদের গেটসংলগ্ন , কুমিরা ও আলেকদীয়া, এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ, ও প্রতিবাদকারীদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং বেড়িবাঁধ, ভিটামাটি ও কৃষি জমি, রক্ষায় জন্য দ্রুত বালু উত্তোলন বন্ধ এবং বেড়িবাঁধ সংস্কারের জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে সমুদ্র উপকূল ও বেড়িবাঁধের পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশ ও বেড়িবাঁধের মারাত্মক ক্ষতি করছে। এর ফলে জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগের সময় বড় ধরনের ঝুঁকির আশঙ্কা তৈরি হয়েছে।
বক্তারা অভিযোগ করেন, এসব অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় উল্টো নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভবিষ্যতে বড় কুমিরা ও আলেকদীয়ার আশপাশের এলাকার বসতভিটা ও কৃষিজমি মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে বলে তারা বলেন।
এ সময় বক্তারা সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন, প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বেড়িবাঁধ, কৃষিজমি রক্ষায় স্থায়ী সমাধান নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধন শেষে এলাকাবাসী শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন এবং অংশ নেন। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন।এবং স্থানীয়দের অভিযোগ, দ্রুত এসব অবৈধ কার্যক্রম বন্ধ না হলে এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।