1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
প্রয়াত ড. হৃাংম্রাউ মারমার সাপ্তাহিক অষ্টপরিস্কার ও মহাসংঘদান অনুষ্ঠিত - kalerparibartan
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| সন্ধ্যা ৬:০৮|
শিরোনামঃ
সোনারগাঁয়ে সাঁড়াশি অভিযান: মাদক, জুয়া ও ডাকাতি মামলায় আটক ১৯ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: আবেগ ও নতুন অধ্যায়ের সূচনা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সারা দেশে কঠোর ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থী সংঘর্ষ, নারীসহ আহত ৬: আউটসোর্সিং কর্মী বরখাস্ত বিলে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ, দীর্ঘ সন্ধানের পর যুবকের নিথর দেহ উদ্ধার গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আশুলিয়ায় শিশু তাসিন হত্যা : নেপথ্যে ব্যক্তিগত আক্রোশ শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খামারিদের মহাসড়ক অবরোধ রাষ্ট্রপতির শপথে নতুন অধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুল

প্রয়াত ড. হৃাংম্রাউ মারমার সাপ্তাহিক অষ্টপরিস্কার ও মহাসংঘদান অনুষ্ঠিত

রাজস্থলী (বান্দরবান) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩২ Time View

প্রয়াত ড. হৃাংম্রাউ মারমার সাপ্তাহিক অষ্টপরিস্কার ও মহাসংঘদান অনুষ্ঠিত

রাজস্থলী (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবান পার্বত্য জেলার রাজভিলা ইউনিয়নের উদালবনিয়া গ্রামের নিবাসী প্রয়াত ড. হৃাংম্রাউ মারমার সাপ্তাহিক ক্রিয়া উপলক্ষে অষ্টপরিস্কার ও মহাসংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টায় রাজভিলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে এ উপলক্ষে বুদ্ধমূর্তি জীবিন্যাস, প্রদীপ জ্বালানো, পূজা অর্চনা, পঞ্চশীল গ্রহণসহ প্রয়াতের বিদেহী আত্মার শান্তি, নির্বাণ ও পরলোকগত সুখ-শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও পাড়াবাসী একত্রে গৌতম বুদ্ধের কাছে প্রয়াতের শান্তি কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন উদালবনিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উপাধ্যক্ষ উ: পাইন্দাওয়াসা মহাথেরো। এছাড়া উপস্থিত ছিলেন হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ: ঞানাওয়াইসা থেরো, বান্দরবান সরকারি কলেজের প্রভাষক থেরো উ: উদারা ভান্তে সহ বিভিন্ন বিহার থেকে আগত প্রায় ২৫ জন ভিক্ষু। এসময় এলাকার দায়ক-দায়িকা, বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ ও প্রয়াতের আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।

সকাল ১০টায় উদালবনিয়া পাড়ায় প্রয়াতের নিজ বাড়িতে বিদেহী আত্মার শান্তি, স্বর্গলাভ ও নির্বাণ কামনায় পুনরায় বিশেষ প্রার্থনা করা হয়। পরে সংঘদান অনুষ্ঠানে গৌতম বুদ্ধের জাতক ধর্মকথা পাঠ ও ধর্মদেশনা প্রদান করা হয়।

এ সময় বুদ্ধমূর্তি জীবিন্যাস, কল্পতরু দান, চীবর দান, অর্থদান, ফলমূলসহ বিভিন্ন প্রকার দানসামগ্রী অতিথি ভিক্ষুদের প্রদান করা হয়। বুদ্ধ মারমা সমাজের প্রচলিত রীতি ও ধর্মীয় বিধান অনুযায়ী যথাযথভাবে মহাসংঘদান সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, প্রয়াত ড. হৃাংম্রাউ মারমা গত ১২ ডিসেম্বর (শুক্রবার) বান্দরবান বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৭ বছর। তিনি এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। পরিবারসূত্রে জানা যায়, তিনি জীবদ্দশায় প্রায় ২২ বছর নিয়মিত উপাসক হিসেবে অষ্টশীল পালন করে গেছেন।

দুপুরে আগত ভিক্ষুদের ছোয়াইং দান (ভিক্ষু আহার) এবং দায়ক-দায়িকা ও স্থানীয় অতিথিদের জন্য আহারের ব্যবস্থা করা হয়। শেষে ধর্মদেশনার মাধ্যমে জগতের সকল প্রাণীর সুখ ও শান্তি কামনা করে অষ্টপরিস্কার ও মহাসংঘদান অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com