1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
ডিমলায় বুড়িতিস্তা নদী খনন ঘিরে উত্তেজনা আনসার ক্যাম্পে ভাঙচুর সংবাদকর্মী আহত - kalerparibartan
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| দুপুর ১:৪৪|
শিরোনামঃ
সোনারগাঁয়ে সাঁড়াশি অভিযান: মাদক, জুয়া ও ডাকাতি মামলায় আটক ১৯ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: আবেগ ও নতুন অধ্যায়ের সূচনা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সারা দেশে কঠোর ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থী সংঘর্ষ, নারীসহ আহত ৬: আউটসোর্সিং কর্মী বরখাস্ত বিলে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ, দীর্ঘ সন্ধানের পর যুবকের নিথর দেহ উদ্ধার গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আশুলিয়ায় শিশু তাসিন হত্যা : নেপথ্যে ব্যক্তিগত আক্রোশ শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খামারিদের মহাসড়ক অবরোধ রাষ্ট্রপতির শপথে নতুন অধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুল

ডিমলায় বুড়িতিস্তা নদী খনন ঘিরে উত্তেজনা আনসার ক্যাম্পে ভাঙচুর সংবাদকর্মী আহত

লিখন ইসলাম
  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৬২৩ Time View

ডিমলায় বুড়িতিস্তা নদী খনন ঘিরে উত্তেজনা, আনসার ক্যাম্পে ভাঙচুর—সংবাদকর্মী আহত

মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি) ডিমলা উপজেলার বুড়িতিস্তা নদী খনন কার্যক্রমকে কেন্দ্র করে কুটিরডাঙ্গা এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ বিকাল আনুমানিক ৫টা দিকে হঠাৎ করে শতশত মানুষ সেনাবাহিনী, পুলিশ ও আনসার ব্যাটেলিয়ন সদস্যদের উপস্থিতির মধ্যেই একটি অস্থায়ী আনসার ক্যাম্পে ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নদী খনন নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ ও ভুল বোঝাবুঝি থেকে স্থানীয় জনগোষ্ঠীর একাংশ হঠাৎ উত্তেজিত হয়ে ওঠে। এ সময় তারা অস্থায়ী আনসার ক্যাম্পে হামলা চালিয়ে বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে এবং কিছু মালামাল লুট করে নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয় থাকলেও শান্ত থাকলেও মুহূর্তের মধ্যে এলাকা অশান্ত হয়ে ওঠে স্থানীয় জনগোষ্ঠীর লোকজন। ঘটনার সময় দায়িত্ব পালনকালে এক স্থানীয় সংবাদকর্মী হামলার শিকার হন। তাকে শারীরিকভাবে মারধর ও মোবাইল ফোন ভেঙ্গে ফেলা হয়েছে বলে ঐ সাংবাদিক জানিয়েছেন । আহত সংবাদকর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।সাংবাদিকদের ওপর এমন হামলার ঘটনায় স্থানীয় মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

ঘটনার পর কুটিরডাঙ্গা এলাকা থমথমে ও উত্তাল অবস্থায় রয়েছে। যে কোনো সময় নতুন করে সংঘর্ষের আশঙ্কা থাকায় এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। ভাঙচুর ও হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তারা আশ্বাস দিয়েছেন। নদী খনন কার্যক্রম নিয়ে সৃষ্ট সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়।

এদিকে এলাকাবাসী দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং নদী খনন সংক্রান্ত বিষয়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য সিদ্ধান্তের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com