1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
তিন দশক পর স্মৃতির টানে : বীরগঞ্জে এসএসসি ৯৫ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী - kalerparibartan
২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ৬:৫৫|
শিরোনামঃ
ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: র‍্যাবের অভিযানে দ্বিতীয় আসামি জুয়েল গ্রেফতার আশুলিয়ায় পুলিশের সঙ্গে শুটার বাপ্পির গোলাগুলি নারীকে জিম্মি করে পালানোর অভিযোগ ডিবি উত্তর কর্তৃক ১০০ পিস ইয়াবাসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার মনোহরদীতে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ধামরাইয়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল সাভারে ১০০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত : জুলাই আন্দোলনের অর্জন পুরো জাতির ঐক্যের ডাক সুজানগরে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর: ওসিসহ ২ পুলিশ সদস্য চিকিৎসাধীন

তিন দশক পর স্মৃতির টানে : বীরগঞ্জে এসএসসি ৯৫ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী

দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৫৩৯ Time View

তিন দশক পর স্মৃতির টানে: বীরগঞ্জে এসএসসি ৯৫ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী।

(দিনাজপুর) প্রতিনিধি:

“স্মৃতির টানে – প্রিয় প্রাঙ্গনে” প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩ নং শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ১৯৯৫ ব্যাচের পুনর্মিলনী।
২০২৬ সালের ২ জানুয়ারি অনুষ্ঠিত এই মিলনমেলা ছিল আনন্দঘন ও প্রাণবন্ত। স্কুল জীবনের সোনালী দিনগুলো স্মরণে এবং তিন দশক বা ৩০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
দীর্ঘ ৩০ বছর পর অনুষ্ঠিত এই পুনর্মিলনীতে বিদ্যালয়ের ৯৫ ব্যাচের প্রায় সকল প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সকাল ১০টা থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বন্ধুদের পদচারণায় অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে।
দিনব্যাপী অনুষ্ঠানে ছিল স্মৃতিচারণ, খোশগল্প এবং বিনোদনে ভরা বিভিন্ন কার্যক্রম। দীর্ঘ সময় পর পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা পেয়ে উপস্থিতরা আবেগাপ্লুত হন।
অনুষ্ঠানের প্রথম পর্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, প্রয়াত শিক্ষকবৃন্দ ও প্রিয় বন্ধুদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর প্রাক্তন শিক্ষার্থীরা একে একে তাদের স্কুল জীবনের অম্ল-মধুর স্মৃতি ভাগাভাগি করেন।
মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পুনর্মিলনী আরও প্রাণবন্ত হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা প্রকাশ করেন।
এই পুনর্মিলনী প্রমাণ করলো, সময়ের ব্যবধান যতই দীর্ঘ হোক না কেন, বন্ধুত্ব ও স্মৃতির বন্ধন চিরন্তন থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com