
বাঙ্গালহালিয়াতে ১০ তম ভদন্ত খেমাচারা মহাথের আচারিয়া গুরু পূজা মহানুষ্ঠান
চাইথোয়াইমং মারমা
রাজস্থলী প্রতিনিধি:
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া নাইক্যছড়া আগাপাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের দায়ক দায়িকাদের উদ্যোগে আয়োজনের বাঙ্গালহালিয়া আগাপাড়া কেন্দ্রীয় বৌদ্ধ কল্যাণ অনাথালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং মায়ানমার সরকার কর্তৃক মহাসদ্ধর্ম জ্যোতিকা ধ্বজা উপাধি প্রাপ্ত, পরম পূজনীয় গুরুভান্তে উঃ খেমাচারা মহাথের ১০ তম আচারিয়া (গুরু) পূজা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩জানুয়ারি শনিবার সকাল থেকে নাইক্যছড়া আগা পাড়া বৌদ্ধ বিহারের প্রতিবছরের ন্যায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভদন্ত নাইদিয়া থের, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইচপ্রু মাষ্টার,রাজস্থরী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা ,নাগিন্দ্যা ভিক্ষু সহ ৩ পার্বত্য জেলার আগত শত ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন বিহারের বিহার অধ্যক্ষ, ভিক্ষু ও দায়ক-দায়িকাবৃন্দগন গুরু ভান্তেকে দাননীয় ফুল পূজা টাকা পয়সা সহ পানীয় জল ফল মূল সামগ্ৰী উপহার দেন। শেষান্তে গুরু পূজনীয় মহাথের দেশনায় মধ্যে সকল জাতির ধর্ম বর্ণ শান্তি কামনায় জন্য প্রার্থণা করা হয়েছে। সব্বে স ত্তা সুখীতা হোন্ত, জগতের সকল প্রাণী সুখী হউক।