1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
আশুলিয়ার ভাদাইলে ডাকাতচক্রের পতন—৪ জন গ্রেপ্তার, গরুসহ ট্রাক জব্দ - kalerparibartan
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৮:৪৩|
শিরোনামঃ
মাদক মামলার সাক্ষী হওয়ায়‌ প্রাণনাশের হুমকির অভিযোগ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: র‍্যাবের অভিযানে দ্বিতীয় আসামি জুয়েল গ্রেফতার আশুলিয়ায় পুলিশের সঙ্গে শুটার বাপ্পির গোলাগুলি নারীকে জিম্মি করে পালানোর অভিযোগ ডিবি উত্তর কর্তৃক ১০০ পিস ইয়াবাসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার মনোহরদীতে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ধামরাইয়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল সাভারে ১০০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়ার ভাদাইলে ডাকাতচক্রের পতন—৪ জন গ্রেপ্তার, গরুসহ ট্রাক জব্দ

সুজন আহমেদ
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ৪৪৮ Time View

আশুলিয়ার ভাদাইলে ডাকাতচক্রের পতন—৪ জন গ্রেপ্তার, গরুসহ ট্রাক জব্দ

মো: সুজন আহমেদ (বিশেষ প্রতিনিধি)

ঢাকার আশুলিয়া থেকে ১০ লাখ টাকা মূল্যের ৬টি চোরাই গরু ও গরু পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর (ডিবি) পুলিশ।

রবিবার (১৮ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।

এর আগে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়া থানার ভাদাইল এলাকার সাধুমার্কেটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার গোপালনগর এলাকার সাইফুল ইসলামের ছেলে সেলিম মিয়া (৩৫), টাঙ্গাইল জেলার মধুপুর থানার পুদ্দারবাড়ী এলাকার মো. আ. ছালামের ছেলে তোজাম্মেল (৩৬), বগুড়া জেলার ধনুট থানার বিলচাপড়ি এলাকার আবুল বিশ্বাসের ছেলে খালেক বিশ্বাস (৪০) এবং সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার সুজনপুর এলাকার মৃত মরতেজ খানের ছেলে জিয়াউল খান (৩০)।

ডিবি পুলিশ জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার ভাদাইল এলাকার সাধুমার্কেটে একটি সংঘবদ্ধ ডাকাত ও চোরচক্র চোরাই গরু কেনাবেচা এবং পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে ভাদাইল এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে চারজনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে লুণ্ঠিত ৬টি গরু ও পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, অপহরণ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আজ দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com